গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : পদ্মা নদীর ভাঙনে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে রাজশাহীর চর আষাড়িয়াদহ ইউনিয়ন। এলাকাবাসীর জীবন-জীবিকা আজ হুমকির মুখে। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।

গত মঙ্গলবার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজখবর নিতে ছুটে যান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সফরকালে তিনি বলেন, “দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্বাচনে অবশ্যই পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। আর যারা জুলুমবাজ, ধান্দাবাজ ও চাঁদাবাজ তাদের কাছ থেকে জনগণকে মুখ ফিরিয়ে নিতে হবে।” এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হিল কাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।