মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর মাধবদী বাজার গৌড় নিতাই আখড়ার সামনে “অরূপ মিষ্টান্ন ভাণ্ডার” মিষ্টির দোকান ও সংলগ্ন কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সম্প্রতি এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।
অভিযানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণ তারিখ সংক্রান্ত অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে মৌখিকভাবে সতর্ক করা হয়।