কয়রা উপজেলা সংবাদদাতা : গত ৫ই আগষ্টে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দেশ যখন পরিবর্তিত পরিস্থিতিতে ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন কিছু সংখ্যক স্বার্থাণ্বেষী দুষ্কৃতমহল লুটপাট, ভাংচুর, চাঁদাবাজ, টেন্ডার বানিজ্য করে যাচ্ছে । যার ফলে দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের প্রত্যাশার শঙ্কা সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে সমাজের সকল জনগণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। গতকাল বুধবার বিকালে কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজারে উপজেলা জামায়াত কর্তৃত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
এই পরিস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীর সর্ব স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিন মজুর, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ধৈর্য ও প্রজ্ঞার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন ধর্মের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন ।
কোনো কুচক্রীমহল যেন দেশে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে।
মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে।
গণ মানুষের সেই আকাক্সক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।
আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ।
এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানি দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
উক্ত পথ সভায় কয়রা উপজেলা সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সভাপতিত্বে ও কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমানের সঞ্চয়নায় আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,
সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, প্রভাষক নেজওয়ানুল করিম।