বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা রূপসদী জামাই বাজার, হোগলা কান্দি বাজার, খাউরপুর ও ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগে তিনি বলেনÍ

“আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। সুযোগ পেলে বাঞ্ছারামপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ দিন।”