কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরে কালিয়াকৈর হাইটেক সিটিতে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অ্যাপ্লিকেশনের বাস্তব প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ শুরু হয়েছে । দুই দিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন অর্থ উপদেষ্টা ড: সালেহউদ্দিন আহমেদ । শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক সিটির ঊঅঞখ ইনোভেশন হাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । ঊঅঞখ ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সালফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজন রো হয়েছে ।ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান এবং সরকারের প্রাক্তন মুখ্য সচিব ডঃ মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী অধিবেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মূল লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা এবং এই প্রযুক্তিগুলোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতিনির্ধারণে ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরি করা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক, একাডেমিশিয়ান, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবারের সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছে। কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন স্যালফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো সারায়ি।সম্মেলনের প্রথম দিনে ড. লতিফুর খান, ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাস-এর বিগ ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাবের পরিচালক, কী-নোট বক্তব্য প্রদান করেন।