নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেম নগর গ্রামের ছালিপুড়া উচ বিদ্যালয়র দশম শ্রণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৬) কুপিয় হত্যার দায়ে মা. কাওছার মিয়াকে (১৮) মত্যুদন্ডর আদশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান এ রায় দেন।
আদালত সূত্র জানা গেছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেম নগর গ্রামের নিখিল চদ্র বর্মণের মেয়ে ছালিপুড়া উচ বিদ্যালয়র দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে বিদ্যালয় আসা যাওয়ার পথে একই গ্রামের মা. শামছুদ্দিন ওরফ শামছুর ছেলে বখাটে মাা. কাওছার মিয়া প্রেম নিবেদন করত। এতে সাড়া না দেওয়ায় গত ২০২৩ সালর ২ মে বিকালে বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কংস তীরে পুরাতন ঈদগাহ মাঠর পাশে রাস্তার ওপর কাওছার মিয়া তাকে ধারালো দা দিয়ে এলাপাথারী কুপিয় গুরুতর জখম করে। সহপাটী ও এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বারহাট্টা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মডিকেল কলজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করন। এ ঘটনায় নিহতর বাবা নিখিল চদ্র বর্মন বাদী হয়ে ওই বছরর ৩ মে কাওছার মিয়ার বিরুদ্ধ বারহাট্টা থানায় হত্যা মামলা দায়র করেন।