বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের কর্মী ও শেলবারিষা ইউনিটের সাবেক সেক্রেটারি, শেলবরিষা গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজ সেবক হাফেজ মাওঃ ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

সম্প্রতি নিজ বাসভবণে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি, গত দু’দিন যাবৎ জ্বর ও পেটের ব্যাথায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি, স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ জুম’আ শেলবরিষা কবরস্থান হাফিজিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর মুহতারাম আরিফুল ইসলাম সোহেল, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম। উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা ইয়াছিন আহমেদ বাবু, অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা সাব্বির হোসেন, গোলাম কিবরিয়া, ইঞ্জিঃ শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও ডাঃ কবির হোসেন। জানাযার নামাযে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামে-কেরামসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেয়। জানাযার নামায শেযে মরহুমকে শেলবরিষা কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আমীর মাওলানা আহসান হাবীব ও সেক্রেটারি ডাঃ রুহুল আমীন প্রমুখ।