ফরিদপুর সংবাদদাতা : জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে ফরিদপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় একটি মিলনায়তনে। অনুষ্ঠানে জেলার ৯টি থানার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

মাওঃ মুহাঃ বদরুদদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফজলুল হক বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এর ৫ আগস্ট দেশের প্রকৃত পক্ষে বৈষম্য, জুলুম, অবিচারের অবসান এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে আসলে বৈষম্য দূর হয় নাই। এই বৈষম্য দূর করতে হলে সৎ এবং চরিত্রবান লোকের শাসন লাগবে। তিনি আরো বলেন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে সম্মান এবং ইসলামী ঐক্যমতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্টার ব্যাপারে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা জেলা কমিট উপজেলা কমিটি গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন।

এস এম আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুল ইসলাম আল বরাটি ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুত তওয়াব, জেলা আমীর মাওঃ মুহাঃ বদরুদ্দীসহ আরো অনেকে।