আমজাদ হোসেন, পার্বতীপুর থেকে : পার্বতীপুরে ঝুকিপুর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান ৩৩ বছরেও একাডেমিক ভবন পায়নি সবুজ সাথী উ’চ বিদ্যালয়। উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট সংলগ্ন সবুজ সাথী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বর্তমান স্কুলটির ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০৪ জন। বিগত বছরের বাষিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র -ছাত্রীর সংখ্যা ৮ জন, পাশের হার ৮৭%, শিক্ষক কর্মচারীর সংখ্যা ২৩ জন। ১৯৯২ সালে প্রত্যন্ত পল্লী অঞ্চলে গড়ে উঠা বিদ্যালয়টি ১ একর ৫৫ শতক জায়াগায় অবস্থিত। প্রধান শিক্ষক জানান পার্বতীপুর উপজেলার অন্তর্গত অত্র বিদ্যালয়টি ১৯৯২ ইং সালে স্থাপিত হয়ে অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠালগ্নে নিম্ম মাধ্যমিক চালু করা হলেও ১৯৯৪ সালে মাধ্যমিক পর্যায়ে অনুমোদিত হয়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্নে নিজস্ব ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের কক্ষগুলো প্রায় পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়টি নিভৃত পল্লীতে অবস্থিত। এরপর ২০২২ সালের ২ আগ’ নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য একটি ডিও লেটার নামকাওস্তে দেন তৎকালীন এমপি প্রয়াত মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি তার ডিও লেটারে উল্লেখ করেন, পার্বতীপুর উপজেলাধীন ‘সবুজ সাথী উচ্চ বিদ্যালয়’টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং দক্ষ ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮০৪ জন এবং পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এমপিওভূক্ত বিদ্যালয়টির শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
পার্বতীপুরে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান
Printed Edition