সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ শহর সংলগ্ন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বারের নিকট এলাকার উদশৃংখল ও চাঁদাবাজদের দাবিকৃত পাঁচ লক্ষ টাকার চাঁদা না দেওয়ায় তার বসতবাুি ড়তে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। মামলাটির বাদী নিজেই এই অভিযোগ করেছেন।
নলিছাপাড়া গ্রামের বাসিন্দা গো-খাদ্যের কাঁচামাল সরবরাহকারী ও প্রসিদ্ধ চিনি ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার সেখ (৪৭) কর্তৃক সিরাজগঞ্জ সদর থানায় গত ২৪ জুন তারিখে দায়েরকৃত মামলা নম্বর ৭৪ সূত্রে জানা যায়, আসামী ১. মোঃ মারুফ হোসেন ( ২৬) পিতা-মৃত আবু শামা, ২. মোঃ মোস্তফা (৩০) ৩. মোঃ খোকন ( ৩৩) ৪. মোঃ সোহেল ( ২৭) সর্ব পিতা মোংলা সেখ ৫. মোঃ ইয়াসিন (২৭) পিতা-মৃত সাইফুল ইসলাম, ৬. মোঃ নিলয় (২৩) পিতা মোঃ মুক্তা সেখ, ৭. মোঃ ফারুক (২৭) পিতা-পিতা মৃত জুলমাত, ৮. মোঃ রুবেল (২৫) পিতা-হযরত আলী ৯. মোঃ আমিন (২৪) পিতা-মোঃ মন্টু সেখ ১০. রিফাত হোসেন (২৪) পিতা- মোঃ হযরত আলী ১১. মোঃ জেল হোসেন (২২) পিতা-মৃত রহিজ উদ্দিন ১২. মোঃ সোহান ( ২২) ১৩. মোঃ পারভেজ (১৯) উভয় পিতা অজ্ঞাত সর্ব সাকিন নলিছাপাড়া, ইউপি-খোকশাবাড়ী, থানা ও জেলা সিরাজগঞ্জ আরও ১০/১৫ জন চাঁদাবাজ।