তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদরের পুরাতন ফেরীঘাট থেকে গোমতী নদীর উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এক নৌভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১০জুন) বিকেল ৪টায় দাউদকান্দি পুরাতন ফেরীঘাট ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলার যোগে গোমতী নদী দিয়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা করেন। পরে দাউদকান্দি ব্রীজের নীচে ফটো মেঘনা নদীর সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য দেখকে দেখতে দক্ষিনে চলতে থাকে ট্রলার। পরে এশার নামাযের আগে ট্রলার পুনরায় আবার ঘাটে ফিরে আসে।
এসময় উক্ত নৌভ্রমণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি-তিতাস উপজেলা বিভিন্ন দলের প্রতিনিধিগণ। নৌভ্রমণে আগত অথিতিরা হলেন কেন্দ্রীয় শিবিরের সহকারী প্রকাশনা সম্পাদক, শিবিরের জেলা সেক্রেটারি শাকিল আদনান, পৌর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ জান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম,নায়েফুর রহমান,আব্দুল্লাহ আল আফিফ প্রমুখ।
উপস্থিত ছাত্রনেতারা বলেন, এ ধরণের উদ্যোগ দাউদকান্দিতে আগে কখনো হয়নি। এ ধারা বজায় থাকলে ছাত্ররাজনীতির সুনাম অক্ষুণ্ণ থাকবে। শিবিরের এ উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত সকল ছাত্রসংগঠন।