বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী সংযোগ পিএবি সড়কে মাইক্রো (হাইচ) সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষে বাঁশখালীর ২ জন সিএনজি আরোহী ঘটনাস্থলে নিহত হয়, আহত হয়েছে ওই সিএনজিতে থাকা আরও ২জন।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইরাং এলাকার করমি বলির বাড়ির মরহুম মাস্টার শামসুল আলমের ছেলে জিল্লুর রহমান (৪০), এবং সাধনপুর ইউপির ৬ নং ওয়ার্ড এলাকার অলি আহমেদের ছেলে মোঃ রাসেল (৩২)। আহতরা হলেন- মোঃ আলমগীর (২৮) এবং বিষ্ণু দাশ (২৯)।

শনিবার (৩১ মে) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আনোয়ারা মাজার গেইটের উত্তর পাশে লাভিবা কনভেনশন হলের সামনে পিএবি উপর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সড়ক দূর্ঘটনায় নিহত জিল্লুর রহমান সরল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের বর্তমান সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।