হরিরামপুর ( মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের আলোকে পথসভা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জ জজ কোর্ট চত্বরে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। মানিকগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, সিআরপি মানিকগঞ্জ সেন্টারের অধ্যক্ষ মাহাবুব ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ২০২০ সালে সিআরপি মানিকগঞ্জ ব্রাঞ্চ চালু হয়েছে। তখন থেকেই প্রতিবন্ধী উন্নয়নে সব সময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গর্ভকালীন মহিলাদের প্রতি যতœ নিতে হবে। পুরুষ শাসিত সমাজে সেই ভাবে মহিলাদের প্রতি যতœ নেওয়া হয় না। তাদেরকে অবহেলা করা হয়। তাদের যে পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়ার দরকার, চিকিৎসায় ঔষধ দেওয়া দরকার তা দিবেন। তাহলেই প্রতিবন্ধীর সংখ্যা কমে যাবে। বর্তমানে গ্রামেগঞ্জে মহিলাদের সেই জাতীয় সুযোগ-সুবিধা দেওয়া হয় না। বরং স্বামীদের নির্যাতনের শিকার হইয়ে কষ্টের মধ্যে থাকতে হয়। গর্ভকালীন সময়ে মায়েদের যে পরিমাণ খাবারের প্রয়োজন হয় তারা তা পায়না। ফলে অপুষ্টির কারণে প্রতিবন্ধী বৃদ্ধি পায়।

মানিকগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মাসুদুল হক বলেন, আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতার আও তাই প্রায় ৪০ লক্ষ্য। বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি সরকারি সহায়তায় ৭ শত ৫০ টাকা, কেউ কেউ ৮ শত ৫০ টাকা করে ভাতা পেয়ে থাকে। এত বড় বৃহত্তর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে এবং রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি দফা তৈরি করে হলেও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একটি ঘোষণা থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি । শেষে আট জন প্রতিবন্ধীর মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন ওয়াসিম, মো. আকালী, আলতাফ হোসেন, আছিয়া বেগম, রাশেদা বেগম, গফুর মোল্লা ও শাহিনুর ইসলাম।