রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আলেকজান্ডার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা রহিম নামে এক ব্যাক্তিসহ জব্দকৃত চাল গুলোর আটক করেন, আটক করা চালগুলো ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের জনতা বাজার কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থল থেকে আটককৃত ৬ বস্তা চাল জব্দ করে নিয়ে আসেন, তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই রহিম কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। খোঁজ নিয়ে জানা যায় আটককৃত চাল গুলো জেলে প্রণদোনার চাল গোপনে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন এঘটনা জানতে চাইতে একাধিক বার মুঠো ফোনে কল করে ও তাকে পাওয়া যায়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামান বলেন চালগুলো জেলে প্রণোদনার চাল আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ হওয়ার কথা। সমুদ্রে ৫৮ দিনের সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকা সময়ে জেলেদের জন্য বরাদ্দ কৃত চাল। বর্তমানে চালগুলো তার হেফাজতে আছে, কিভাবে চালগুলো এখানে এলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান জেলে প্রণদোনার বরাদ্দের জব্দকৃত ৬ বস্তা চাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা আছে, চালের সাথে কাউকে পাওয়া যায়নি। কি ভাবে চাল এখানে আসলো তা আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।