চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ঘুষ নেয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে বরখাস্ত করেন। এর আগে রবিবার তাকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। জানা গেছে, ২০২৪ সালের ১১ নবেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ তার এক অপ্রাপ্ত বয়স্ক সহপাঠীকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা চৌগাছা থানায় অভিযোগ করেন। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে তার পিতা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নিয়ে আসে। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে দুইদিন থানায় আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় পালাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবার মীমাংশা করে নেয়। কিন্তু ছেলের পিতাকে থানা থেকে ছাড়াতে ৩০ হাজার টাকা ঘুষ নেয় এসআই আশরাফ হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় এসআই বরখাস্ত
যশোরের চৌগাছায় ঘুষ নেয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।