ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চালাচ্ছে চিহ্নিত বালুদসু ইজ্জত আলী ও পলাশ।

জানা গেছে, ধামরাই উপজেলা যাদবপুর ইউনিয়নের আমছিমুর হাই স্কুলের পাশে ও চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া নদীর ঘাটে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লুট পাট করছেন বালু দস্যু ইজ্জত আলী ও পলাশ। এরা দীর্ঘ দিন ধরে বংশী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করেছে এই দুই বালুখেকু। এদিকে বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই বালুদস্যুরা। অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এ বালু দস্যুদের সাথে গোপনে আঁতাত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের সাথে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো. মামনুন আহাম্মেদ অনীক এ প্রতিবেদককে বলেন, খোঁজ-খবর নিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।