মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-১ সংসদীয় আসন মীরসরাই জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের সমর্থনে এক প্রীতি সমাবেশের আয়োজন করেন চট্টগ্রাম শহরে বসবাসরত মিরসরাইয়ের জনসাধারণ।
সম্প্রতি চট্টগ্রাম জেপি কনভেনশন হলে এই প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
মীরসরাই সংসদীয় নির্বাচনী আসন পরিচালক প্রিন্সিপাল নুর নবী চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক মনিরুজ্জামান ও দিদারুল আলম সুমনের সঞ্চালনায় হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর উদ্বোধনী বক্তব্য ও খতীব মাওলানা এমদাদুল হক নিজামীর কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে প্রীতি সমাবেশটি আরম্ভ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাহানগরী জামায়াত ইসলামী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়ছল মুহম্মদ ইউনুস, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম ০৩(স্বন্দীপ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেক আজীজ, প্রবাসী জিয়াউদ্দিন বাবলু, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ফাউন্ডেশন সম্পাদক আফনান হাসান ইমরান, পতেঙ্গা থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, ইসলামী ব্যাংক আগ্রাবাদ জোনাল ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট শহিদুল্লাহ, নিজামপুর কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি প্রার্থী ও শিবির নেতা নাসির উদ্দীন, মীরসরাই উপজেলার দুই প্রেসক্লাবের সভাপতি যথাক্রমে নুরুল আলম ও আনোয়ার হোসেন নিজামী।