সকল নাগরিকের শিক্ষা অধিকার নিশ্চিতকরণ ও একমাত্র সমাধান জাতীয়করণকে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি শিক্ষক - কর্মচারী ফোরাম বাবেশিকফো'র কুমারখালী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় শহরের জে এন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক - কর্মচারী ফোরাম বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এস এম এম নুরুজ্জামান।

শিক্ষক রাফিউল ইসলাম রকির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের খোকসা উপজেলা সভাপতি অধ্যক্ষ এম আব্দুল্লাহ খান।

বক্তব্য রাখেন শিক্ষক মুন্সী বজলুর রহমান, মকসেদ আলী, রবিউল আলম বাবু, রবিউল ইসলাম, সাইফুদ্দিন মজনু আবু জাফর, মাহমুদ শরীফ, আকমল হোসেন প্রমূখ। শেষে কুমারখালী উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।