রাজৈর (মাদারীপুর) সংবাদদাতাঃ রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সুজনের উপজেলা শাখার সেক্রেটারি এস এম ফেরদাউস হোসেনের উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় সকাল ৯ টায় থানার মোড়ে র পাশে নিজ বাড়ির সামনে উম্মে হানি হাসপাতালে পত্রিকা পড়া অবস্থায় ইজিবাইকে এসে কয়েকজন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজৈরে কর্মরত সাংবাদিক বৃন্দ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
গ্রাম-গঞ্জ-শহর
রাজৈরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নেতা আহত
রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সুজনের উপজেলা শাখার সেক্রেটারি এস এম ফেরদাউস হোসেনের উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।