ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।

এ সময় মাদক পরিবহন একটি সিএনজি জব্দ করা হয়। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তা থেকে ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত দুই মাদক চোরাকারবারী হলেন, উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত ২ মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলন হাজতে পাঠানো হয়েছে।