সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড দোকান মালিক সমিতির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে মো. নাছির উদ্দীন ভূঁইয়া সভাপতি এবং মো. সাজ্জাদ হোসেন রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দেরা হলো সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. নূর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীন, অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক, শ্রীধাম চন্দ্র দে (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), সহ-দপ্তর সম্পাদক মো. নূরউদ্দীন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাদশা, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, ক্রীড়া সম্পাদক, মোহন পাল এবং সদস্য নির্বাচিত হয়েছে মো. মহিদুল আলম আবির, মো. জাহাঙ্গীর আলম, মো. বাবলু, মো. জসিম উদ্দীন মো. আজম।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুজাউদ্দিন জানান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছে। নবনির্বাচত সভাপতি নাছির উদ্দিন ও সেক্রেটারি রফিক জানান ব্যবসায়ীদের সাথে নিয়ে সীতাকু- বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করব।