সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে চলন্ত ট্রাকের নিচে পড়ে প্রাণ হারায় সোয়াদ আল্ সাফওয়ান নামের ৫ বছরের এক শিশু। জানা যায়, আজ শুক্রবার (২৩ মে), দুপুর ১ ঘটিকার সময় উপজেলার সখিপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর গ্রামের মাসুদ রানা ছেলেসহ সপরিবারে শুশুরবাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মাসুদ রানা নিজ বাড়ি থেকে বের হয়ে শুশুর বাড়ির উদ্দেশ্যে সপরিবারে অটো রিকশায় করে রওনা দেন। সখিপুর ঢাকা রোডের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এসে অটো থেকে নেমে অটো রিকশার ভাড়া পরিশোধ করার প্রাক্কালে সাফওয়ান সড়কে ছুটাছুটি করতে থাকলে হঠাৎ করে একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্টে ড-১৪২৪৫৬) এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। সোয়াদ আল সাফওয়ানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রাম-গঞ্জ-শহর
মামার বাড়ি যাওয়া হলো না সোয়াদের
টাঙ্গাইলের সখিপুরে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে চলন্ত ট্রাকের নিচে পড়ে প্রাণ হারায় সোয়াদ আল্ সাফওয়ান নামের ৫ বছরের এক শিশু।