ধুনট(বগুড়া )সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের কার্যক্রম গতিশীল ও সু-সংগঠিত করতে বর্তমান কমিটি বিলুপ্তসহ এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য কারিমুল হাসান কে আহ্বায়ক, আনোয়ার হোসেন কে সদস্য সচিব, সুমন হোসেন ও রাকিবুল ইসলাম কে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুুল হাসান জানান, নতুন কমিটির জন্য সদস্য ভর্তিসহ যাবতীয় কার্যক্রম সকলের পরামর্শে আহ্বায়ক কমিটি বাস্তবায়ন করবে। এবং ১৫ কর্মদিবস পর সবার অংশ গ্রহনে মতামতের মাধ্যমে নির্বাচিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।