বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মত আর কোন প্রহসনের নির্বাচন আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য সংষ্কার করতে হবে। এজন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। যাতে সকল দলের অংশগ্রহণ থাকে। এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনগণকে বুঝাতে হবে। ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে প্রার্থীদের জনগণের দোরগোড়ায় পৌঁছতে হবে।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউ এর ইআরসি হলে জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল ও সাতক্ষীরা জেলার আসন প্রার্থী আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিংয়ের সমাপনী দিনের আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন আবদুস সাদেক ভূইয়া, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস ও খন্দকার জাকারিয়া আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।