কাপাসিয়া (গাজীপুর) থেকে: গাজীপুরের কাপাসিয়ায় কাঁঠালের ভ্যালুচেইন উন্নয়ন ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির নিমিত্ত ভ্যালুচেইন প্রমোশনাল বিজনেস প্লানিং কনসালটেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। হর্টেক্স ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রোপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সুবিধাভোগি অংশীজনদের অংশগ্রহণে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন।
কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খান।
কাঁঠাল চাষের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন হর্টেক্স ফাউন্ডেশনের পোস্টহার্ভেষ্ট এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট মোঃ মামুন হোসেন। ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আফজালুর রহমানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। আয়োজক সংস্থা হর্টেক্স ফাউন্ডেশন, স্ট্র্যাটেজিক পার্টনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত আলোচনা সভায় কাঁঠালের ভ্যালুচেইন প্রমোশনাল বিজনেস প্রকল্পের বিস্তারিত ধারনা দেয়া হয়। বক্তারা জানান, সারাদেশে ২০টি উপজেলার মধ্যে কাপাসিয়া ও শ্রীপুর, টাঙ্গাইলের মধুপুর ও সখিপুর উপজেলায় কাঁঠাল চাষের উন্নয়নে কাজ করছেন।