চিরিরবন্দর (দিনাজপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগগুলোতে জামায়াতের ইউনিয়ন সভাপতি রাজিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক রাশেদুল হক। প্রধান অতিথি আফতাব উদ্দীন মোল্লা বলেন, দেশের মানুষ দেশের ভবিষ্যৎ চাঁদাবাজদের হাতে দিতে চায় না। দেশে নতুন করে চাঁদাবাজেরা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হোক এটাও দেশের মানুষ চায় না। দেশের মানুষ শান্তিতে এবং নিরাপত্তার সাথে বসবাস করতে চায়। তিনি সকলকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য দাড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য ইউনিয়নের মিত্রবাটি, বুড়া চেয়ারম্যানের পাড়া, বড়গ্রাম, আতারবাজার, ক্লাবেরডাঙ্গা, প্রেমহরির বাজার ও সমরবাবুর বাজারে উঠানসভা ও পথসভার আয়োজন করা হয়। বিপুল পরিমান পুরুষ-নারী, যুবক সভাগুলোতে অংশগ্রহণ করে। এদিকে তিনি আজ উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নে নতুন বাজার, ডি পলাশবাড়ী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন বলে জানা গেছে।