সামছুল আরেফিন জাফর, সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার সকল ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদের পরের দিন সোনাইমুড়ী পৌরসভার পক্ষ থেকে ৬ টি গরুর কুরবানীর মাধ্যমে ৮শ পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়। উক্ত কুরবানী গোস্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, ৩নং চাষীরহাট ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান “হানিফ মোল্লা”। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা জামায়াত নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা মোঃ হিফজুর রহমান, সোনাইমুড়ী পৌরসভা জামায়াতের আমীর আবদুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরগন ও আগামীর সাম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
প্রধান অতিথি হানিফ মোল্লা তার বক্তব্যে বলেন- আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই উপহার অত্যন্ত সামান্য। যদি এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মানুষের দোরগোড়ায় সকল নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে যাবে। জামায়াত তথা ইসলামী নেতৃবৃন্দ নিজের প্রতিষ্ঠার জন্য কাজ করে না। কাজ করে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য।
বিশেষ অতিথি মাওলানা হিফজুর রহমান তার বক্তব্যে বলেন- মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। ইসলামী মূল্যবোধের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে জনগণের এই অধিকার গুলো নিশ্চিত করার জন্য কাজ করবে। ধনীর সম্পদে গরীবের অধিকার রয়েছে। সুতরাং ধনীদের উচিত পাওনাদারদের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তবেই সমাজে ভারসাম্য তৈরি হবে।