শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জে বজ্রপাতে রবিন শেখ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সম্প্রতি দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। নিহত রবিন শেখ কুমুরিয়া গ্রামের মো. মাসুম শেখের ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন, কৃষি জমিতে কাজের সময় কৃষক রবিন নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।