শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা ছাত্র শিবিরের এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য, সাবেক যশোর জেলা আমীর ও ৮৫ যশোর ১ আসনের জামায়াত মনোনীত এম পি পদ প্রার্থী আলহাজ্ব মাওঃ আজিজুর রহমান।
ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক মাওঃ ফারুক হাসান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস, মাওঃ রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, যশোর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, জেলা যুব- সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,শার্শা ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আহম্মদ আলী, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাদিউজ্জামান প্রমুখ। ছাত্র সমাবেশ পরিচালনা করেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।
সমাবেশে প্রধান অতিথি মাওঃ আজিজুর রহমান বলেন আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রশিবিরকে পবিত্র আল কুরআনের আলোকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
এজন্য ছাত্রশিবিরের সকল সদস্যদেরকে সু শিক্ষিত ও জ্ঞান অর্জন করতে আরও বেশি বেশি লোখাপড়া করতে আহবান জানান।