বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, বাংলাদেশের জনগণ কালো টাকা-কেন্দ্র দখল ও মার্কাবাজির নির্বাচন আর মেনে নেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করবে।

গত সোমবার দাগনভূঁঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, অতীতে নির্বাচনে পেশিশক্তির ব্যবহার করে নির্বাচনকে কলুষিত করা হয়েছে। নির্বাচনে জনগণ স্বাধীনভাবে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেনি। ভোটের অধিকার হরণ করা হয়েছে।

ফলে জনগণ পছন্দের প্রার্থীকে বাছাই করতে পারেনি। এতে করে যোগ্য নেতৃত্ব যেমন নির্বাচিত হয়নি, তেমনি এলাকার উন্নয়ন থেকেও বঞ্চিত হয়েছে মানুষ। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দাগনভূঁঞা-সোনাগাজীকে সন্ত্রাস কবলিত জনপদে পরিনত করেছে।

তিনি সতর্ক করে বলেন, চব্বিশের বিপ্লবের পর দেশের জনগণ জেগে উঠেছে। নিজেদের অধিকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নজরানা পেশ করেছে। ভবিষ্যতে কোনো প্রকার অনিয়ম হলে তা শক্ত হাতে দমন করবে। গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জামায়াত দেশ ও জাতির স্বার্থে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। কোনো শক্তি জনগণ ও জামায়াতের বিজয়কে ঠেকাতে পারবে না বলেও নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান ডা. ফখরুদ্দিন মানিক।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ৩ নম্বর পুর্বচন্দ্রপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওহাব,৪ নম্বর রামনগর ইউনিয়ন আমীর মাষ্টার আহসান উল্লাহ, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মোতালেব ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আনোয়ারুল করিম শাহেদ, জেলা ছাত্রশিবিরের সাবেক আইটি সম্পাদক আতিক উল্লাহ শরীফ,উপজেলা শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ,ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা। প্রেসবিজ্ঞপ্তি।