আলোচনা সভা
বগুড়া অফিস: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে খতিব ও ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম।
মানববন্ধন
নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জে সর্ব স্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে। নবাবগঞ্জের প্রান ইসামতি নদীর দূষণ রোধ নদীর নাব্যতা বৃদ্ধির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে এতে উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র খেটেখাওয়া মানুষ , আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ আজ এই মানববন্ধনে অংশ নিয়েছে। তাদের সকলের দাবি ইছামতি নদী বাঁচাও ।
মতবিনিময় সভা
শ্যামনগর (সাতক্ষীরা) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সম্প্রতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মাদক বিরোধী সমাবেশে
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: করছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার এ শ্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া চৌরাস্তায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী গণসমাবেশ ও মানববন্ধন।
সেমিনার
নোয়াখালী সংবাদদাতা : জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালী কর্তৃক আয়োজিত নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব ও উপকার ভোগীদের সমন্বয়ে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাসনিম উম্মে সালমা (মাজিস্ট্রেট)। সেমিনারে মূল প্রকল্প উপস্থাপন করেন সমাজসেবা অফিসার (শিশু সুরক্ষা ইউনিট), মো. মোশারফ হোসাইন। জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
মানববন্ধন
নরসিংদী : ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় নরসিংদীতেও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি নরসিংদী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, নরসিংদী জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা তাদের চার দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো- ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ওষুধ কোম্পানী কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।