কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: গত ২৫ই আগষ্ট থেকে কাজিপুরে ১২ ইউনিয়নে একযোগে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজার মোড়ে ডিলার শিহাব শাহরিয়ার কর্তৃক তার উত্তোলিত স্বল্পমূল্যের ১৫ টাকা কেজি দরের চাল বিক্রয় শুরু করেছে। ২৬ তারিখ মঙ্গলবার ডিলারের বিক্রয় কেন্দ্রে পরিদর্শনে যান কাজিপুর খাদ্য পরিদর্শক মোঃ সায়েম রায়হান চৌধুরী, অন্যদের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বাবলু মিয়া, সাংবাদিক শাহজাহান আলী, খাদ্যবান্ধব ডিলার শিহাব শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।