ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
সম্প্রতি র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ‘গ্রীন ফুড অ্যান্ড বেভারেজ’ নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ নিজ বসতবাড়ীর ভেতরে টিন-ঘেরা চত্বরে ডেটল, ডাভসহ নামিদামি ব্র্যান্ডের নকল সাবান তৈরি করছিলেন। অভিযানে মালিককে ১৫ দিনের কারাদন্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।