বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মাড়িয়া মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। বড়াইগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সভাপতি খেজের আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তালিমুল কুরআন একাডেমির সভাপতি মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাশেম আলী মীর, সেক্রেটারী আবু বকর সিদ্দিক ও সহকারি সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল, বড়াইগ্রাম ইউনিয়ন আমীর মাষ্টার জয়নাল আবেদীন, নায়েবে আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারী প্রভাষক আবু তালেব, অর্থ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম এবং বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন।