রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : রূপগঞ্জে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রধান সহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ তারাবো পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৭অক্টোবর) দিনব্যাপী উপজেলার রূপসী এলাকায় রূপসি ইসলামিয়া আলিম মাদরাসায় এ চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদেরকে বিনামূল্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, চশমা বিতরণ, ঔষধ সহ প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা ঔষুধসহ চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।