আনোয়ারা (কর্ণফুলী) সংবাদদাতা : কর্ণফুলী টানেলের ভেতরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা দুই নারী আহত হন। গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারামুখী ওই গাড়িটি টানেলের ভেতরে ডেকোরেশন অংশে ধাক্কা দেয়। আহতরা হলেন আফিয়া বেগম (২৬) ও ফাকেরা বেগম (২৬)। তাঁদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ জানান, সম্ভবত অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টানেলের পাশে ডেকোরেশন অংশে ধাক্কা দেয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন জানান, দুইজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
কর্ণফুলী টানেলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা ॥ আহত ২
কর্ণফুলী টানেলের ভেতরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে।