অভয়নগর (যশোর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলাম অভয়নগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলের ৮৮-যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। সভাপতিত্ব করেন পেশাজীবি সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আমির সর্দার শরীফ হোসাইন, যশোর জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন। এছাড়াও নওয়াপাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য বিশিষ্টজনেরা সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মহিউল ইসলাম।
গ্রাম-গঞ্জ-শহর
বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে জামায়াতের মত বিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলাম অভয়নগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition