চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিধবা দুই নারীকে সেলাই মেশিন উপহার ও এক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বসন্তপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।