নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে অসহায় তিন পরিবারের মাথা গোজার ঠাঁই এখন খোলা আকাশের নীচে। সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত ঘর ও ২টি পাক ঘরসহ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ১৬ জন সদস্য নিয়ে বিপাকে পড়েছে অসহায় তিনটি পরিবার। ঈদের হাসি এখন মলিন হয়ে পড়েছে ওই পরিবারের শিশু-কিশোরদের। এমনি ঘটনা ঘটেছে নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের আচারগাঁও মধ্যপাড়া গ্রামে। জানা গেছে, মৃত আব্দুস সালামের পুত্র রতন মিয়ার ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তার মিলন মিয়া ও সোহেল মিয়ার লাগোয়া ঘর থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে। আগুন দাউ দাউ করে জ্বলতে থাকলে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি বসত ঘর ও ২টি পাক ঘরসহ ঘরের ভিতর থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারে সদস্যদের জন্য কিছুই রইল না। উক্ত অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের রতন মিয়া ও মিলন মিয়া বলেন, আমরা অনেকেই বাড়িতে থাকি না, ঈদে বাড়িতে আসি। এখনতো সবশেষ হয়ে গেলো। পরিবারে সদস্যদের পরনের কাপড় তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার দু:খ প্রকাশ করে বলেন, বিষয়টি আমি সরেজমিন গিয়ে পরির্দশন করে তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করবো।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে খোলা আকাশের নীচে ৩ পরিবারের ঠাঁই
ময়মনসিংহের নান্দাইলে অসহায় তিন পরিবারের মাথা গোজার ঠাঁই এখন খোলা আকাশের নীচে। সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসত ঘর ও ২টি পাক ঘরসহ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।