ঈদগাও, কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে সংঘবদ্ধ ডাকাত দল কর্তৃক দুইজন মোটরসাইকেল আরোহীকে অপহরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালায় এই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেল যোগে দুই আরোহী ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। এসময় ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।