কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : জুলাই যোদ্ধাদের স্মরণে ও পরিবেশ সংরক্ষণে কালীগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। সম্প্রতি শিমলা-রোকনপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিমলা-রোকনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এরশাদ হোসেন, সেক্রেটারি নাজমুল হোসেন, ইউনিয়ন শিবির সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি আকিমূল ইসলাম প্রমুখ।