তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোলাপেরচর দক্ষিণ মহল্লার ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় আট হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, সেতুটি এখন এতটাই নাজুক হয়ে পড়েছে যে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে এবং ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি।স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে নির্মিত এ ব্রিজটি বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেতুর কাঠামো দুর্বল হয়ে গেছে, লোহার রড ও পিলারের অংশে ফাটল দেখা দিয়েছে। ফলে প্রতিদিন কর্মস্থলে যাওয়া, স্কুল-কলেজে পড়তে যাওয়া শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল এখন আতঙ্কের মধ্যেই হচ্ছে।এলাকার ইউপি সদস্য বাদল সাহেব গ্রামবাসীর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন,“ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা কেউ অটো বা মোটরচালিত যান নিয়ে ব্রিজের উপর দিয়ে চলাচল করবেন না। আপাতত হেঁটে পারাপার করার চেষ্টা করুন, যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।”দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান জানান,“ব্রিজটির অবস্থা জেনে আমি দ্রুত ব্যবস্থা নিয়েছি। বাজার থেকে কয়েকটি বাঁশ কিনে এনে ক্ষতিগ্রস্ত জায়গায় অস্থায়ীভাবে বাঁধন দিয়েছি এবং পিলারে শক্তি জুগিয়েছি। এছাড়া ব্রিজের উপর লাল নিশান টানিয়ে দিয়েছি ও অটো চলাচল নিষিদ্ধ করেছি।”এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন,“আমি আজ বিষয়টি শুনেছি। অফিস খোলার সঙ্গে সঙ্গে প্রকৌশল বিভাগের একটি টিম পাঠিয়ে সরেজমিনে পরিদর্শন করানো হবে।
গ্রাম-গঞ্জ-শহর
ঝুঁকিপূর্ণ সেতুতে দাউদকান্দির গোলাপেরচরবাসীর দুর্ভোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোলাপেরচর দক্ষিণ মহল্লার ব্রিজটি দীর্ঘদিন
Printed Edition