নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে সোনাইছড়ি ইউনিয়নের আওতাধীন জারুলিয়াছড়ি, ছনখোলা, বৈদ্যের ছড়া, নন্ন্যাকাটা, হেডম্যান পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। জারুলিয়াছড়িতে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন বান্দরবান ৩০০ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট আবুল কালাম।
উক্ত গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় তিনি বলেন “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামেই আমাদের রাজনীতি। আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চায়। যেখানে মানুষেন অধিকার নিশ্চিত করা হবে। সকল জাতি, ধর্ম বর্ণের মানুষ এক্ষেত্রে মিলেমিশে একটি সুন্দর সমাজ গঠন করা হবে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনে এগিয়ে যাব।” আমার চোখে সবাই সমান।
ফেনী সংবাদদাতা : ফেনী শহরে অবস্থানরত ফেনী-২ আসনের বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের জনশক্তিকে নিয়ে এক প্রীতি সমাবেশ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মাওলানা নাদরুজ্জামানের সভাপতিত্বে এবং অধ্যাপক শিহাবুদ্দিনের সন্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন ফেনী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ।আরো বক্তব্য রাখেন,শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শাহিনুর আলম কাজিপুর নির্বাচনী এলাকায় রতনকান্দি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। গত ২১ সেপ্টেম্বর রোববার তিনি দিনব্যাপী কাজিপুর নির্বাচনী এলাকা রতনকান্দি ইউনিয়নের আমীর মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় দিনব্যাপী রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ি বাজার ও হাই স্কুল, শ্যামপুর বাজার ও মাদরাসা, সড়াতৈল হাই স্কুল , মাদরাসা ও বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাজারে স্থানীয়দের মাঝে গণসংযোগ ও পথসভার মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
শাজাহানপুর (বগুড়া) : বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, সানবিমস স্কুল, বামুনিয়া দারুল উলুম দাখিল মাদরাসা ও বামুনিয়া সমবায় ফাযিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় গোলাম রব্বানী বলেন, শিক্ষা জাতির মেরুদ- এটা কেবল একটি স্লোগান নয়, এটি একটি বাস্তব সত্য।
একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই যথেষ্ট। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ আমাদের শিক্ষা খাত ধ্বংসের দ্বারপ্রান্তে। রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, দলীয়করণ, অব্যবস্থাপনা এবং বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষার মান ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা।