শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় চাঁদা না পেয়ে এক কৃষকের বাড়ি ভাংচুর ও আর এক কৃষকের বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শার্শার কন্দবপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য নিজামপুর ই্উনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে করে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, কন্দবপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী আসাদুল (৪৩) ও শহিদুল ইসলাম তোতা (৩৮), আবু সিদ্দিকির ছেলে শাহীন হোসেন (৩০), ইনায়েত আলীর ছেলে সৈয়দ আলী (৩৫) ও আলমগীরের ছেলে আল আমিন (৪০)।

নিজামপুর ই্উনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুস সালামের দেওয়া অভিযোগে জানাগেছে, গত মঙ্গলবার রাতে অভিযুক্তরা কন্দবপুর গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে কৃষক আব্দুল মজিদের কাছে চাঁদা না পেয়ে তার বাড়িতে একাধিক বোমার বিষ্ফোরণ ঘটায়। এ ছাড়া খায়রুল মোল্লার ছেলে আক্তার হোসেনের কাছে চাঁদা না পেয়ে তাদের বাড়ি ভাংচুর করে ক্ষতিসাধন করে। অভিযোগে আরও জানাযায় ঐ রাতে অবিযুক্ত দুর্বৃত্তরা গ্রামে আতংক সৃষ্টি করতে প্রায় ১৫টি বোমার বিষ্ফোরণ ঘটায়।

নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, বিএনপি নেতা আব্দুর রউফ মন্টু, জালাল উদ্দিন মেম্বর, জুলফিকার আলী জুলু, নজরুল ইসলাম সহ একাধিক নেতা বুধবার দুপুরে শার্শা থানায় হাজির হয়ে কন্দবপুর গ্রামে শান্তি শৃঙ্কলারক্ষায় চাঁদাবাজী, বোমাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে দূর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ জানান, গত ৫ আগষ্টের পর অভিযুক্ত আসাদুল, তোতা, শাহীন, সৈয়দ আলী, আলআমিন সহ একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন করতে নিরিহ মানুষদেরকে জিম্মি করে বিচার শালিসের নামে চাঁদাবাজী, জমি দখল, ঘের দখল, চুরি , ছিনতাই, আতংক সৃষ্টি করতে মানুষের বাড়িতে আগুন দেওয়া, বাড়ি ভাংচুর, সহ রাতে দরে নিয়ে মারপিট করা সহ বিভিন্ন অসামাজিক কর্ম কান্ডে লিপ্ত রয়েছে । অপরাপধীরা অস্ত্রধারী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। যে কারনে তারা বেপরোয়া হয়ে পড়েছে। িেবএনপি নেতৃবৃন্দ জানান এ জন্য অপরাধীদের বিরুদ্ধে বিচার পেতে থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, কন্দবপুর গ্রামের চাঁদাবাজদের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাদী হয়ে একটি অবিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধী যেই হোত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।