মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর মনোহরদীতে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। শুকুন্দী ইউনিয়ন ভূমি কার্যালয়ে কর আদায় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান বলেন, মনোহরদী উপজেলা ভূমি অফিস নিজস্ব উদ্যোগে ক্যাম্পিং করে জনসাধারণের জন্য সেবা উন্মুক্তকরণ ও সহজ করছে। জনসাধারণের যাতে ভূমি সম্পর্কিত সেবা নিয়ে ঝামেলা ও ভোগান্তি কম হয় এ জন্য সবাইকে ভূমি সেবা বা ভূমি উন্নয়ন কর বিষয়ে অবহিত করছে যা এক অনন্য উদ্যোগ। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সবাইকে রেজিস্ট্রেশন করতে আমরা উদ্ভুদ্ধ করছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যই তহসিল অফিসগুলোতে এ ক্যাম্পিং চালু থাকবে।