সিংড়া (নাটোর) সংবাদদাতা : হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নাটোরের সিংড়া পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সিংড়া হামিদিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ কমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ আল মাদানী। মুফতি সৈয়দ মোল্লাকে সভাপতি ও মুফতি ইউসুফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এছাড়া হাফেজ মিজানুর রহমান রনিকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুস্তাফিজুর রহমানকে অর্থ সম্পাদক, মুফতী আমানুল্লাহ্কে দফতর সম্পাদক, হাফেজ ওলীউল্লাহ্কে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক করা হয়। সিংড়া পৌর শাখার প্রধান উপদেষ্টা করা হয় মুফতি হাবিবুর রহমানকে।

পৌর কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ, সহ-সভাপতি মুফতী শরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা।