বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাস্থ্য সেবার বিদ্যমান সুযোগ-সুবিধা সন্তোষজনক।উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৪ লক্ষ জনসংখ্যা স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমপ্লেক্সেটিকে সম্প্রসারণ সময়ের দাবি। এখানে প্রতিদিন প্রায় হাজারের মতো রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। এ লক্ষ্যে বর্তমানে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করন অতীব জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া প্রদত্ত প্রয়োজনীয় পদক্ষেপ লক্ষণীয়।তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। দেশে করোনাভাইরাস উপস্থিতির কারণে দায়িত্বের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ওয়ার্ড খোলা হয়েছে। সামাজিক মূল্যায়নের দিক থেকে স্বাস্থ্য সেবা একটি গুরুত্বপূর্ণ দিক।

দরিদ্র জনগোষ্ঠীর এই দেশে আধুনিক চিকিৎসার পাশাপাশি হোমিও চিকিৎসা ও স্থান পেয়েছে হাসপাতালে।হোমিওপ্যাথির ভাষ্য অনুযায়ী “ রোগীর চিকিৎসা কর, রোগোর নয়, রোগীকে জানো”। গ্রামীণ জনপদে ফেলোশীপ ডিগ্রিধারী ডাক্তারদের দ্বারা চিকিৎসায় স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে।সংবেদনশীল এই পেশাদারিত্ব আরো জনকল্যাণমূলক হবে।

অতএব, উল্লেখিত বিষয়গুলো সদয় বিবেচনার্থে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১০০শয্যায় উন্নীতকরণের নিমিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি উপজেলাবাসীর জোরালো দাবি।