ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ৩ বছর ধরে বিদ্যালয়ে অননুমোদিত ভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে বছরের পর বছর ধরে বিঘœ ঘটছে। জানা গেছে, উপজেলার ৫৪নং সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ১৯/১০/২৩খ্রি. থেকে বিদ্যালয়ে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এরপর তিনি ডাকযোগে ১১/১২/২৩খ্রি. উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো এক আবেদনে গত ২০/১০/২৩খ্রি. থেকে ৪ সপ্তাহের চিকিৎসা ছুটির একটি আবেদন পাঠান। পরবর্তীতে তিনি আবারো ডাকযোগে ৫ সপ্তাহের চিকিৎসা ছুটির জন্য আরো একটি আবেদন পাঠান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি বা কোন যোগাযোগ করেননি। তার দীর্ঘ অনুপস্থিতিতে বিদ্যালয়ে পাঠদান ও প্রশাসনিক কাজেও বিঘœ ঘটছে।