নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত ঘোষণার পর, কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলায় এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করল জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। সম্প্রতি জেলার ৯টি উপজেলার দায়িত্বশীলদের নিয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে প্রার্থীদের নাম ঘোষনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফাকরুী। সীমান্ত ঘেশা উপজেলা ভুরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থী না দিলেও পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে মাওলানা নুুরুল আমিন হামিদী ও জেলার জামায়াতে সাবেক আমীর অধ্যাপক আজিজুর রহমানে সহধর্মীনি ও ডাকসুর সদ্য নির্বাচিত পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর মা অধ্যাপিকা আরিফা খাতুনকে।

এছাড়া নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাগেশ্বরী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হামিদ মিয়া ও ভাইস চেয়ারম্যান পদে, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার। কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে, জেলার আমীর মাওলানা মতিন ফাকরুী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য নির্বাচিত কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক,এ্যাডভোকেট মোঃ তাজুল ইসলামের সহধর্মীনি মোছাঃ লুৎফুন নেছা।

রাজারহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা কফিল উদ্দিন ও ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাস্টার রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও ভাঙ্গামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সহধর্মীনি মোছাঃ ফাতিমা দেওয়ান। রৌমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক হায়দার আলী, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা শহিদ মাসুদ আহমেদ, রহিমা খাতুন নাম ঘোষণা করা হয়। এছাড়াও খুব শীঘ্রই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদেরও নাম প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।