হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : হোসেনপুর বাজারসহ আশপাশের এলাকা গুলোতে একাধিক ছিনতাইকারী চক্র রয়েছে। আগে অসহায় পরিবারের লোকদের টার্গেট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হতো । সেই সাথে সহজ সরল ক্রেতারা কেনা কাটা করতে এসে তাদের ছিনতাইকারীদের কবলে পড়ে নিঃস্ব হয়ে সব হারা হয়ে যেতো । তাছাড়া যাত্রীবেসে দূরে নিয়ে গিয়ে কিছু খায়িয়ে অজ্ঞান করে মালামাল ছিনতাই করে নিয়ে যেতো । এই অপকর্মের হোতারা বেশি বয়সের না। হোসেনপুর বাজার, গ্রামের বাজারসহ এলাকাতে এমন একাধিক চক্র রয়েছে। কিছুচক্র প্রভাবশালীদেনর কারণে ধরা ছোঁয়ার বাইরে রয়ে যায়। সে পেশায় কিছু পুলিশি নজরধারি থাকায় রুপ পাল্টেছে এসব চক্রের নতুন টার্গেট হচ্ছে পাগলদের।
ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যে গুলোতে বিভিন্ন সংগঠন পাগলদের পরিষ্কার পরিচন্ন রাখতে অনেক রকম উদ্যোগ নিয়েছে দেখা যায়। লম্বা দাঁড়ি, লম্বা জটচুল, শরীরে পঁচাসহ সে গুলোকে শাবান,সুন্ধি দিয়ে ধুয়ে মুচে নতুন নতুন পোশাক পরিধান করে দিচ্ছে পাগলদের। পাগলে সাথে থাকা ব্যাগ, ঝুলি, ছোট বড় পুতলায় পাওয়া যাচ্ছে, তাতে পাওয়া যাচ্ছে বেশ মোটা অংকের টাকা, পাগলরা তিলে তিলে তারা এত টাকা পয়সা সঞ্চিত করে রাখে, মানুষের কল্পনার বাইরে এমন অনেক ঘটনাই ঘটেছে হোসেনপুরে। সদ্য উপজেলার হাজীপুর বাজারে এক পাগলের জটচুল পরিষ্কার করতে গিয়ে ৬৫ হাজার টাকা পাওয়া যায়, এমন অনেক ঘটনা হোসেনপুরে আগেও ঘটছে, সে ঘটনা গুলো সামাজিক যোগাযোগ মাধ্যেগুলোতে তেমন আসে নি। পাগলের ঝুঁলি, ব্যাগে, তলায়, এত টাকা থাকে ছিনতাইকারীরা আগে বুঝতে পারতো না বছর দুইয়েক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বেশ প্রচার প্রচারণায় তারা বেশি টার্গেট করছে পাগলদের।